কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মোঃ সজিব (পিতা: মোঃ শরিফ) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুর ২টার পর মোঃ সজিব নাছির মাঝির নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।
নিখোঁজ যুবকের পরিচয়:
- নাম: মোঃ সজিব
- পিতার নাম: মোঃ শরিফ
- গ্রাম: চরবসু
- বাড়ি: নাছির মাঝির বাড়ি
- ইউনিয়ন: ৮ নম্বর চর কাদিরা
- উপজেলা: কমলনগর
- জেলা: লক্ষ্মীপুর
সন্ধান পেতে যোগাযোগ করুন
কোনো ব্যক্তি মোঃ সজিবের সন্ধান পেয়ে থাকলে বা তাঁকে কোথাও দেখে থাকলে পরিবারের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: 01638910488
নিখোঁজ যুবককে খুঁজে পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।
| DKN NEWS